সুপারশপ স্বপ্ন প্রতি সপ্তাহে গ্রাহকদের জন্য বেশকিছু প্রয়োজনীয় পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে কেনার সুবিধা দিচ্ছে। এছাড়া রমজানকে ঘিরে প্রয়োজনীয় পণ্যগুলোতে থাকছে বিশেষ ছাড়। এদিকে সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন রমজানে প্রতিবারের মতো এবারো বাজার সহনশীল রাখার কার্যক্রম পরিচালনা করছেন।

সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের এ কার্যক্রমের অংশ হিসেবে স্বপ্ন আজ খোলাবাজারের চেয়ে কম দামে বেশকিছু পণ্য গ্রাহকদের কাছে বিশেষ ছাড়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। —বিজ্ঞপ্তি