এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের সিগনেচার ও প্লাটিনাম ক্রেডিট কার্ডধারীরা রিসোর্ট দুটিতে নির্বাচিত প্যাকেজ ও ফুড অ্যান্ড বেভারেজ সেবায় বিশেষ ছাড়সহ বিভিন্ন লাইফস্টাইল সুবিধা উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম খোরশেদ আলম। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাকির আনাম এবং সায়মন বিচ রিসোর্ট এবং সায়মন হেরিটেজের ব্যবস্থাপক ও হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. আহসানুল হোসেন (আহসান) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ডিএমডি মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং ভিপি ও হেড অব কার্ডস মো. মাহমুদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি