ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এ সভার সভাপতিত্ব করেন ভিসিপিয়াবের প্রেসিডেন্ট ও সিলিকন ভ্যালিভিত্তিক প্রতিষ্ঠান পেগাসাস টেক ভেঞ্চার্সের পার্টনার মো. শামীম আহসান। সভায় অংশ নেন ভিসিপিয়াবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া ইউ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন) আসিফ মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) শফিক-উল-আজম এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য ও সাধারণ সদস্য।

সভায় সদস্যরা বাংলাদেশে ভিসি ও পিই শিল্পের বর্তমান অবস্থা, উদীয়মান প্রেক্ষাপট ও চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ ব্যবসায় প্রবৃদ্ধির কৌশলসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। নীতিগত পরামর্শ, বিনিয়োগকারী শিক্ষা এবং উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের উন্নয়নের প্রশিক্ষণসহ দেশে ভিসি ও পিই বিনিয়োগের জন্য একটি শক্তিশালী ও সহায়ক ইকোসিস্টেম গড়ে তোলার জন্য ভিসিপিয়াব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। —বিজ্ঞপ্তি