সিঙ্গাপুরে কর্মরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে মধ্যম আয়ের কর্মীদের বেতন দ্রুত বেড়েছে। সম্প্রতি মনিটারি অথরিটি অব সিঙ্গাপুরের (এমএএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য স্ট্রেইটসটাইমস।

২০১১-২১ সালের মধ্যে মধ্যম আয়ের কর্মীদের দ্রুত বেতন বাড়ার এ চিত্র দেখা গেছে। সে সময়ের গড় আয় পর্যালোচনা করলে দেখা যায় মূল্যস্ফীতির জন্য বেতন-ভাতা বাড়ানো হয়নি। মধ্যম আয়ের বা ব্রড মিডল কর্মীদের এ বেতন বাড়ার হার ছিল ৪২ শতাংশ। যেখানে নিম্ন ও উচ্চ আয়ের কর্মীদের বৃদ্ধির হার ছিল ৩৬ শতাংশ।

 সম্প্রতি দেশটির কেন্দ্রীয় ব্যাংক দ্বিবার্ষিক সামষ্টিক অর্থনৈতিক পর্যালোচনায় এ তথ্য উপস্থাপন করে।

এমএএস জানায়, মধ্যম আয়ের প্রায় অর্ধেক কর্মীর বেতন বেড়েছে। ২০১১ সালে ৪৫ শতাংশ কর্মী পরবর্তী ১০ বছরের মধ্যে একবার হলেও পদোন্নতি পেয়েছে। অন্যদিকে ২৩ শতাংশ কর্মীর বেতন দুই বা তার বেশিবার বেড়েছে। এছাড়া ২০-২৫ শতাংশ কর্মী ২০১১ সাল থেকে একই অবস্থানে রয়েছে এবং বাকিদের বেতন কমেছে।

মধ্যম আয়ের যেসব কর্মী আরো উৎপাদনশীল বা বড় প্রতিষ্ঠানে স্থানান্তর হয়েছে তাদের বেতন এক দশকে দ্বিগুণ হয়েছে বলেও প্রতিবেদন সূত্রে জানা গেছে। অন্যদিকে যারা ছোট প্রতিষ্ঠানে কর্মরত ছিল তারা খুব বেশি বেতন বৃদ্ধি দেখতে পায়নি।