দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ, এএমডি ও গুলশান শাখার ব্যবস্থাপক নাসিম সেকান্দার, ডিএমডি ও মতিঝিল শাখার ব্যবস্থাপক নিয়ামত উদ্দিন আহমেদ, ডিএমডি ও দিলকুশা শাখার ব্যবস্থাপক আবদুল কাইয়ুম চৌধুরী, ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন, ডিএমডি এসএম ওয়ালি উল মোর্শেদ এবং এসইভিপি ও চিফ রিস্ক অফিসার মো. নকীবুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়। এতে ‘মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট (এমসিআর) অ্যান্ড আইসিএএপি: আ কেস স্টাডি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের এভিপি মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া সম্মেলনে সমসাময়িক ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি, নিয়ন্ত্রক প্রত্যাশা ও বর্তমান আর্থিক পরিবেশের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে মতামত দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সহযোগী অধ্যাপক মো. আলমগীর এবং ড. মো. শহিদ উল্লাহ। —বিজ্ঞপ্তি
প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ঝুঁকিবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সম্মেলনের আয়োজন করা হয়।









