প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নিয়ন্ত্রণাধীন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ৩য় বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৩-২০২৫ অর্থ বছরের সর্বসম্মতিক্রমে এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। কমিটির সভাপতি হিসেবে জনাব নূরুল কাইয়ুম খান, প্রেসিডেন্ট, বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশন, কৃষিবিদ ডা. এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি, এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ, দ্বিতীয় সহ-সভাপতি কৃষিবিদ ড. আরিফ মাহমুদ, সভাপতি, মাশরুম গ্রোয়ারস এসোসিয়েশন অব বাংলাদেশ, এবং তৃতীয় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক, শ্রীম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ। এছাড়া মোল্লা সামছুর রহমান শাহীন, সভাপতি, ফিশ ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ফোয়াব) পরিচালক (অর্থ) নির্বাচিত হয়।

পরিচালক পদে ছৈয়দ আহমেদ, সভাপতি, মেরিন হোয়াইট ফিস ট্রলার ওনার্স এসোসিয়েশন, মোহাম্মদ ইসমাইল খান, সেক্রেটারি, শিবগঞ্জ ম্যাগো প্রডিউসারস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল, সভাপতি, বাংলাদেশ বি-কিপারস ফাউন্ডেশন, মো. সাইফুর রহমান, সহ-সভাপতি, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি, মো. হাসিবুল হাসান, সভাপতি, বাংলাদেশ গোট অ্যান্ড শিপ ফার্মারস এসোসিয়েশন, মো. মেসবাহ উদ্দিন, সভাপতি, বাংলাদেশ প্লান্ট নার্সারীম্যান সোসাইটি, কে এম অলিউর রহমান বাবুল, সহ-সভাপতি, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, ওমর-বিন-আবদাল আজিজ, সভাপতি, ১০ থেকে ৩০ একর শ্রিম্প প্রজেক্ট ওনার্স এসোসিয়েশন, ইহতেশাম বি. শাহজাহান, প্রেসিডেন্ট, ফিড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন অব বাংলাদেশ, মো. সাজ্জাদ হোসেন, সভাপতি, বাংলাদেশ মৎস্য হ্যাচারি ও খামার মালিক সমিতি ময়মনসিংহ, ডা. মনজুর মোর্শেদ খান, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন, এম সাইদুজ্জামান, সভাপতি, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন, মো. আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সীড এসোসিয়েশন, শাহ মো. ইমরান, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন, মো. রকিবুর রহমান টুটুল, সভাপতি, বাংলাদেশ ব্রিডার্স এসোসিয়েশন, মসিউর রহমান, সভাপতি, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল নির্বাচিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সভাপতি রুল কাইয়ুম খান। সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) জনাব মুসরাত মেহ জাবীন।