২০২৩ সালে শীর্ষ রেমিট্যান্স আনয়নকারী ব্যাংকের কৃতিত্ব অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা। সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। -বিজ্ঞপ্তি