চীনের গুয়াংজু শহরে আকিজ সিরামিকসের বার্ষিক ইভলভ বিয়ন্ড ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আকিজ বশির গ্রুপের এ ফ্ল্যাগশিপ আয়োজনে আকিজ সিরামিকসের প্রায় ৩০০ বিজনেস অ্যাসোসিয়েট অংশগ্রহণ করেন। বুধবার (৩ ডিসেম্বর) আয়োজনটি চীনের গুয়াংজুর পার্ল রিভার ইন্টারন্যাশনাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, মানবসম্পদ পরিচালক দিলরুবা শারমিন খান, অর্থ পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন, আকিজ সিরামিকসের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক এবং আকিজবশির গ্রুপের বিপণন প্রধান মো. শাহরিয়ার জামানসহ আরো অনেকে।
সম্মেলনে ছিল ব্যবসায়িক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা, বিভিন্ন সেশন, পুরস্কার বিতরণ, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং গালা লাঞ্চ। পাঁচ দিনব্যাপী আয়োজনে অতিথিরা গুয়াংজু শহরের বিভিন্ন দর্শনীয় স্থানও ঘুরে দেখেন।
সংস্থাটি জানিয়েছে, সারাদেশে তাদের ৪ হাজারের বেশি রিটেইল দোকান ও প্রায় ৩০০টির মতো শোরুম রয়েছে। এসব বিক্রয়কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক নকশার টাইলস পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। বিস্তৃত এ নেটওয়ার্কে ব্যবসায়িক সহযোগীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
প্রতিবছর এ সম্মেলনের মাধ্যমে ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে সম্পর্ক আরো শক্ত করার লক্ষ্য থাকে। ডিলার ও রিটেইলারদের প্রচেষ্টায় আকিজ সিরামিকস দেশজুড়ে শীর্ষ টাইলস ব্র্যান্ড হিসেবে পরিচিত হয়েছে। ধারাবাহিকভাবে ছয়বার বেস্ট ব্র্যান্ড পুরস্কার ও দুবার সুপারব্র্যান্ড স্বীকৃতি পাওয়ার তথ্যও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
—বিজ্ঞপ্তি










