প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্র্যাক ব্যাংক সম্প্রতি একটি ব্যাংকান্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জালালুল আজিম এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা প্রগতি লাইফের স্বাস্থ্য বীমা, শিক্ষা বীমা এবং অন্যান্য সঞ্চয়ভিত্তিক জীবন বীমা সহজে ক্রয় করতে সক্ষম হবে।