চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত  বীমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৩৩ শতাংশের বেশি। আজ বুধবার প্রকাশিত কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৪ পয়সা। সে হিসাবে আলোচ্য কোম্পানিটির ইপিএস কমেছে ১৮ পয়সা বা ৩৩ দশমিক ৩৩ শতাংশ। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৩ পয়সা।