চলতি বছরের জানুয়ারিতে এক লাখের বেশি বিদেশী পর্যটককে স্বাগত জানিয়েছে শ্রীলংকা। ইকোনমি নেক্সটের এক প্রতিবেদনে বলা হয়, এই এক মাসে এক লাখ দুই হাজার ভিনদেশী নাগরিক দক্ষিণ এশিয়ার দেশটি ঘুরে বেড়িয়েছে, যা এর আগের বছরের তুলনায় ২৪ দশমিক ৫ শতাংশ বেশি। পর্যটকের ক্ষেত্রে শীর্ষে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ভারত ও জার্মানি।
শ্রীলংকায় বিদেশী পর্যটকের সংখ্যা এক লাখ ছাড়াল
চলতি বছরের জানুয়ারিতে এক লাখের বেশি বিদেশী পর্যটককে স্বাগত জানিয়েছে শ্রীলংকা।










