এশিয়ার বাজারে প্রথমবারের মতো উন্মোচিত হয়েছে পোরশের স্পোর্টস কার ভিশন ৩৫৭। সিউল মবিলিটি শো ২০২৩-এ গাড়িটি নিয়ে এসেছে পোরশে কোরিয়া। স্পোর্টস কারে ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভিশন ৩৫৭ বাজারে আনা হয়েছে। পোরশের প্রথম স্পোর্টস কার মডেল ছিল ৩৫৬। লিজেন্ডারি গাড়ি ডিজাইনার ও পোরশে প্রতিষ্ঠাতা ফেরি পোরশের স্বপ্নের স্পোর্টস কার ছিল ৩৫৬। ঐতিহ্যবাহী ওই মডেলের প্রতি সম্মানের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় ভিশন ৩৫৭ উন্মোচিত হচ্ছে। পোরশের ষষ্ঠ বৃহৎ বাজার দক্ষিণ কোরিয়া। পোরশে কোরিয়ার সিইও হোলগার জার্মান জানান, গত বছর বিশ্বব্যাপী ৩ লাখ ১০ হাজার গাড়ি বিক্রি করেছে এটি। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় বিক্রি হয়েছে ৮ হাজার ৯৬৩ ইউনিট। ভিশন ৩৫৭-এর পাশাপাশি আরো ১৪টি মডেলের গাড়ি উন্মোচন করেছে জার্মান গাড়ি নির্মাতা জায়ান্টটি। এর মধ্যে রয়েছে ৩৫৬ এ স্পিডস্টার, ৯৬৩ এলএমডিএইচ রেসিং কার, মিশন আর ও ৯১১ আরএসআর পিংক পিগ। দ্য কোরিয়া হেরাল্ড