ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ফিনকোচের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সম্প্রতি ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ফিনকোচের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ কবির মোহাম্মদ শরিফুল আলম ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির অধীনে ফিনকোচ তাদের অনলাইন মার্কেটপ্লেসে ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন রিটেইল ও এসএমই পন্য যেমন ঋণ, ক্রেডিট কার্ড, ডিপোজিট অ্যাকাউন্টের জন্য বিজনেস লিড সৃষ্টি করবে। ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও এম. খুরশেদ আলম, বিজনেস প্রধান সৈয়দ জুলকার নায়েন, এসএমই প্রধান মো. সাবু মুন্সি ও ফিনকোচের উপদেষ্টা একিউএম কিবরিয়াসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইবিএল ও ফিনকোচের মধ্যে চুক্তি সই
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ফিনকোচের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।










