পুঁজিবাজারে তালিকাভুক্ত স্মল ক্যাপিটাল প্লাটফর্মের কোম্পানি অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ কমেছে। গতকাল প্রকাশিত কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে অরিজা এগ্রোর ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের হিসাব বছরে যেখানে ইপিএস ছিল ১ টাকা ৫৬ পয়সা। সে হিসেবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৩৭ পয়সা বা ২৩ দশমিক ৭২ শতাংশ। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫০ পয়সায়। যেখানে আগের হিসাব বছর শেষে এনএভিপিএস দাঁড়িয়েছিল ১৮ টাকা ৬৩
পয়সায়।










