সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম খন্দকার আলী সামনুন ও মো. রাফিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।