জেনারেল মোটরসের (জিএম) রোবট-ট্যাক্সি ইউনিট ক্রুজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইল ভোগট পদত্যাগ করেছেন। চালকবিহীন গাড়ির দুর্ঘটনাকে কেন্দ্র করে কর্মীদের কাছে ক্ষমা চাওয়ার একদিনের মাথায় পদ ছাড়লেন তিনি। এক ই-মেইল বার্তায় তিনি বলেন, ‘‌সিইও হিসেবে ক্রুজের আজকের পরিস্থিতির জন্য আমি দায়ী। কোনো অজুহাত দিতে চাই না। আমাদের নিরাপত্তা, স্বচ্ছতা ও কমিউনিটি সম্পৃক্ততা দ্বিগুণ করা দরকার।’ রয়টার্স