উত্তরা ব্যাংক পিএলসি পার্বত্য অঞ্চলের পাহাড়ি-বাঙালি অধিবাসীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আমদানির বিকল্প পণ্য উৎপাদনের জন্য রাঙ্গামাটিতে স্বল্প সুদে কৃষি ঋণ বিতরণ শুরু করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের রাঙ্গামাটি শাখার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমডি ও সিইও মো. আবুল হাশেম আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. রেজাউল করিম এবং উপ-মহাব্যবস্থাপক ও চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আতিকুর রহমানসহ স্থানীয় অধিবাসী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।