থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও ২০২৩) বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক নবম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে সারা দেশ থেকে বাছাইকৃত সেরা ছয়জন শিক্ষার্থী। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির কার্যালয়ে সম্প্রতি বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সমিতির সহসভাপতি মুনির হাসান। সদস্যরা হলেন তাসলিমা তাসনিম লামিয়া, সিরাজুস সালেকিন সামীন, ফায়েজ আহমেদ, শুভাশীষ হালদার, মনামী জামান ও সাবিল ইসলাম। বাংলাদেশ দলের দলপতি হিসেবে আছেন বুয়েটের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে আছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের একাডেমিক সদস্য আবিদুর রহমান। —বিজ্ঞপ্তি