দুবাইয়ে বাজেট অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৪-২০২৬ সালের জন্য ২৪ হাজার ৬৬০ কোটি দিরহামের এ বাজেট অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এ বিষয়ে ক্রাউন প্রিন্স ও দুবাই নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, ‘‌নতুন বাজেট শহরের জিডিপি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। এতে ১০ বছরের মধ্যে আমরা বিশ্বের শীর্ষ তিন শহুরে অর্থনীতির একটিতে পরিণত হব।’ গালফ নিউজ