দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসই ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময় এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ৩৭৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের দর বেড়েছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মালেক স্পিনিংয়ের ১৪৭ কোটি ৯০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ২৯ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৬০০ টাকা। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ৩২ দশমিক ৮৪ শতাংশ।
তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হলো—
সোনারগাঁও টেক্সটাইলস,
ওরিয়ন ইনফিউশন, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, গ্লোবাল হেভি কোম্পানি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড।










