পর্যটন নগরী কক্সবাজারে এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কক্সবাজার শাখার উদ্যোগে সোমবার এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। সভায় চট্টগ্রাম জোনপ্রধান সৈয়দ মাহবুবুল হক, কক্সবাজার এরিয়াপ্রধান রফিকুল হায়দারসহ সব শাখাপ্রধান, এরিয়া ও উপশাখা ইনচার্জ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের চলমান কার্যক্রম, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, করপোরেট সুশাসন, কমপ্লায়েন্স, গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ, প্রান্তিক জনগণের অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। —বিজ্ঞপ্তি
কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা
পর্যটন নগরী কক্সবাজারে এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কক্সবাজার শাখার উদ্যোগে সোমবার এ সভার আয়োজন করা হয়।









