সম্প্রতি ব্যাংকের দিলকুশা কার্যালয়ের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ। এছাড়া ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ ও সালামুন নেছা উপস্থিত ছিলেন। রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি মো. নুরুল হক সরদার নিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমেদের সঞ্চালনায় মাহফিলে বাংলাদেশ ব্যাংকস ইমপ্লয়িজ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বক্তব্য রাখেন। —বিজ্ঞপ্তি
বিএনপির বিজয়ে রূপালী ব্যাংক সিবিএর দোয়া ও মিলাদ মাহফিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়লাভ করায় এক দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে রূপালী ব্যাংক কর্মচারী সংঘ সিবিএ।










