জাপানিদের মধ্যে একা থাকার প্রবণতা খুব বেশি। তবে তরুণদের মধ্যে এটা ধীরে ধীরে কমছে। তরুণ-তরুণীরা এক বাসায় দু-তিনজন মিলে শেয়ার করে থাকতে পছন্দ করছেন। বিশেষ করে জীবনযাপনের ব্যয় বাড়ায় খরচ বাঁচাতে এটা একটা কৌশল। শেয়ার হাউজগুলোয় আসবাব সাজানো থাকে। শয়নকক্ষ পৃথক হলেও বসার ঘর, রান্নাঘর ও খাওয়ার ঘর শেয়ার করতে হয়। কয়েকটি আবাসন কোম্পানি তৈরি হয়েছে, যারা শেয়ার হাউজ ভাড়া দেয়। বিদেশী শিক্ষার্থীদের মধ্যে শেয়ার হাউজের চাহিদা সবচেয়ে বেশি। টোকিওতে এ ধরনের একটি বাড়িতে মাসে একজনের গড় খরচ সর্বনিম্ন ৪০ হাজার ইয়েন, যেখানে আলাদা বাসা নিলে ভাড়া গুনতে হবে সর্বনিম্ন ২ লাখ ইয়েন। গাইজিনপট