চার দিনব্যাপী ‘চতুর্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’-এর পর্দা উঠেছে। রাজধানীর আর্মি গলফ ক্লাবে গত বুধবার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ (এলপিআর)। এ সময় প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ এবং আর্মি গলফ ক্লাবের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ আহমেদ আলী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (এলপিআর) আখতার শহীদ ও গলফ ক্যাপ্টেন কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ক্লাবের সদস্য সচিব লে. কর্নেল সাইফুল ইসলাম, পরিচালক (অপারেশনস অ্যান্ড স্পোর্টস) লে. কর্নেল (অব.) মো. গোলাম মনজুর সিদ্দিকী ও পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ম্যানেজমেন্ট) লে. কর্নেল (অব.) একেএম সাইফুল বাহারসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে পাঁচটি বিভাগে বিদেশী খেলোয়াড়সহ প্রায় ৮৫০ জন গলফার অংশগ্রহণ করছেন। আগামী ৩১ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। —বিজ্ঞপ্তি