ফেয়ার টেকনোলজি ‘এক্সপেরিয়েন্স বোল্ড অ্যান্ড বিগার’ শীর্ষক বিশেষ গ্রাহক ইভেন্টে হুন্দাইয়ের সর্বাধুনিক ও বিলাসবহুল এসইউভি নতুন ক্রেটা গ্র্যান্ড উন্মোচন করেছে। এ উপলক্ষে শনিবার রাজধানীর তেজগাঁওয়ে হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফেয়ার টেকনোলজি-হুন্দাইয়ের পরিচালক ও সিইও মো. মুতাসিম দাইয়ান ক্রেটা গ্র্যান্ড উন্মোচন করেন। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী মেহরীন মাহমুদ ও ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জেএম তাসলিম কবীর উপস্থিত ছিলেন। এছাড়া হুন্দাইয়ের পক্ষে ছিলেন সিনিয়র ম্যানেজার (অপারেশনস) আতাউর রহমান, ম্যানেজার (সাপ্লাই চেইন ও প্রডাক্ট) রুবাইয়াত উদ্দিন, ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) ইনাম আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) আসফাক আহমেদ। অনুষ্ঠানে জানানো হয়, ১ দশমিক ৫ লিটার ইঞ্জিনযুক্ত ৭-সিটার এসইউভির বর্তমান বাজারমূল্য ৪৮ লাখ টাকা। সঙ্গে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি ও দুই বছরের ফ্রি সার্ভিস সুবিধা। —বিজ্ঞপ্তি