কর্মীদের বীমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে মেটলাইফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। ইডিসিএলের এমডি ও সিইও অধ্যাপক ডা. এহসানুল কবির এবং মেটলাইফ বাংলাদেশের এএমডি ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।