দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) যৌথ আয়োজনে বিল্ডিং আ ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ ওয়ার্কফোর্স শীর্ষক কর্মশালা সম্প্রতি চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন চিটাগং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ। গেস্ট অব অনার ছিলেন বিবিডিএনের অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান ও চেম্বারের সাবেক পরিচালক সালাহ্উদ্দীন কাসেম খান, আইএলওর চট্টগ্রাম অফিস ইনচার্জ অ্যালেক্সিয়াস চিচাম, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ ও মোহাম্মদ আকতার পারভেজ। -বিজ্ঞপ্তি