পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো আর্গন ডেনিমস লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, এভিটেক্স ফ্যাশনস লিমিটেড ও বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড। কোম্পানিগুলোর অনুষ্ঠিত পর্ষদ সভায় লভ্যাংশ ঘোষণার পাশাপাশি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, আর্গন ডেনিমস সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ, জেএমআই হসপিটাল ৫ শতাংশ, এভিটেক্স ফ্যাশনস ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ দশমিক ২৫ শতাংশ ও বিডি ল্যাম্পস ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।










