আই ফার্মার ও প্রাইম ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আই ফার্মারের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ ইফাজ এবং প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম আনোয়ার চৌধুরী চুক্তির নথি বিনিময় করেছেন। বাংলাদেশের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের বিশেষ করে কৃষিকাজে সংযুক্ত নারীদের অর্থায়ন সহযোগিতায় এ চুক্তি করা হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনচার্জ মোহাম্মদ ইবনুল আলম পলাশ, এমএসএমই ব্যাংকিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলে রাব্বি এবং এগ্রি সাপোর্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আসাদ বিন রাশিদ প্রমুখ।
আই ফার্মার ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
আই ফার্মার ও প্রাইম ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আই ফার্মারের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ ইফাজ এবং প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম আনোয়ার চৌধুরী চুক্তির নথি বিনিময় করেছেন।









