ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইসলামী তাকাফুল বীমার ৪৬তম শরিয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। শরিয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির পরিচালক এএসএম মাঈন উদ্দিন মোনেম ও শরিয়াহ বোর্ড সদস্য ড. এম শমশের আলী ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এছাড়া সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, শরিয়াহ বোর্ড সদস্য ড. মাওলানা কাফিলুদ্দিন সরকার সালেহী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস প্রমুখ অংশ নেন।
ন্যাশনাল লাইফের ইসলামী তাকাফুল বীমার শরিয়াহ্ কাউন্সিলের সভা
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইসলামী তাকাফুল বীমার ৪৬তম শরিয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।










