গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৩০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জিটিসিএল পরিচালনা পর্ষদ মো. নূরুল আলমের সভাপতিত্বে সভায় কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালক জনেন্দ্র নাথ সরকার, চেয়ারম্যান, পেট্রোবাংলাসহ অন্যান্য শেয়ারহোল্ডার ও পরিচালক উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও ব্যবস্থাপনা প্রতিবেদন অনুমোদন হয়।  —বিজ্ঞপ্তি