আধুনিক শিক্ষা কার্যক্রমের গতিশীলতায় দক্ষ মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রোটারি ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেট ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।  

মঙ্গলবার (১৪ নভেম্বর) এই সমঝোতা চুক্তিতে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেটের পক্ষে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট রোটারীয়ান সাদমান সাঈকা সেফা ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের পক্ষে প্রেসিডেন্ট (গভর্নিং বডি) ইন্দু নন্দন দত্ত ও প্রিন্সিপাল রুমা মজুমদার। এ সমঝোতার ভিত্তিতে শিক্ষার্থীদের স্মার্ট লাইব্রেরি ব্যবহার, নিরাপদ জলপান, স্বাস্থ্য-পরিচ্ছন্নতা, স্যানিটেশন ইত্যাদি প্রদানের জন্য উভয় প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। এই সমঝোতা প্রযুক্তিগত অগ্রগতি এবং তরুণ শিক্ষার্থীদের অগ্রগতি নিশ্চিত করা, ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী নাগরিক তৈরি করতে ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট এর প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, সেক্রেটারি রোটারিয়ান মো. শামীম রেজা, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মো. জয়নাল আবেদীন মুহুরি, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, রোটারিয়ান নোমান বিন জাহিরুদ্দীন, রোটারিয়ান রুবায়েত আবেদীন, রোটারিয়ান এম. শহীদুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ হাসান, রোটারিয়ান অলোকা তাইমুর ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। শেষে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ রোটারি ক্লাব অফ চট্টগ্রাম এরিস্টোক্রেটের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য আহ্বান জানান।-বিজ্ঞপ্তি