যৌথ উদ্যোগে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে সম্মত হয়েছে সনি ও হোন্ডা মোটর। সমান অংশীদারত্বের এ উদ্যোগ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে দুই জাপানি প্রতিষ্ঠান। ২০২৫ সাল নাগাদ প্রতিষ্ঠান দুটি ইভি বিক্রি শুরু করতে চায়। বড় প্রতিদ্বন্দ্বী টয়োটা মোটরের মতো হোন্ডা মোটরও ধীরগতিতে ইভিতে স্থানান্তরিত হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে ৩০টি ইভি মডেল উন্মোচন এবং ২০৩০ সালের মধ্যে বার্ষিক প্রায় ২০ লাখ ইভি তৈরির পরিকল্পনা করছে প্রতিষ্ঠান দুটি। কিয়োদো নিউজ