বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, ইউরোজোন ও যুক্তরাজ্যে সুদহার উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বর্তমানে অঞ্চলগুলোয় সুদহার স্থিতিশীল রয়েছে। কিন্তু উত্তর ইউরোপ বা নরডিক অঞ্চলে এখনই সুদহার স্থিতিশীল হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং তা আরো বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। খবর ইকোনমিক টাইমস।

চলতি সপ্তাহেই সুইডেনের রিক্সব্যাংক আরো কোয়ার্টার পয়েন্ট বাড়াতে পারে। এর মাধ্যমে মূল সুদহার ৪ দশমিক ২৫ শতাংশে উন্নীত হবে। তবে এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে কিনা সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

হার বাড়ানোর কারণে অর্থনীতিতে কী প্রভাব পড়বে সেটি নিয়ে অর্থনীতিবিদ এবং বিনিয়োগকারী দ্বিধাবিভক্ত। অনেকের অভিমত, বিকল্প পন্থা হিসেবে সম্পদ বিক্রি করতে পারে। এছাড়া সামনের বছর তারা পুনরায় সুদহার বাড়াতে পারে এমন সংকেতও দেয়া হয়েছে। অর্থনৈতিক প্রভাব নিয়ে যে বিভক্তি তা রিক্সব্যাংকের বোর্ডে ভালোভাবে প্রভাব বিস্তার করবে। এখন পর্যন্ত বোর্ড সব বিষয়েই একমত পোষণ করেছে। কিন্তু জানুয়ারিতে এরিক থেডেন গভর্নর হওয়ার পর হার বাড়ানো বিষয়ে তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন সদস্যরা।

ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক অব ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের সঙ্গে তুলনা করলে উত্তর ইউরোপ বা নরডিক অঞ্চলটি বর্তমানে মুদ্রার বিদেশী বিনিময় হারের বিষয়টি পর্যবেক্ষণ করছে।