বৈশ্বিক ভুট্টা রফতানিতে দ্বিতীয় ব্রাজিল।
তবে প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি মাসে দেশটির ভুট্টা রফতানি মন্দার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
মেরিটাইম এজেন্সি কার্গোনেইভ এবং ব্রাজিলের গ্রেইন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অ্যানেক আগস্টে ভুট্টা রফতানি হ্রাসের পূর্বাভাস দিয়েছে।
প্রতিষ্ঠান দুটি জানায়, চলতি বছরের আগস্টে ব্রাজিলের ভুট্টা রফতানি কমে প্রায় ৩০ লাখ টনে নেমে আসতে পারে।
গত বছরের আগস্টে রফতানির পরিমাণ ছিল ৬৭ লাখ টন।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ব্রাজিল সর্বোচ্চ ৪০ লাখ টন ভুট্টা রফতানি করতে সক্ষম হবে বলে জানায় অ্যানেক।
চলতি বছর ব্রাজিলে ভয়াবহ খরার কারণে ভুট্টার আবাদ ব্যাপকভাবে ব্যাহত হয়।
জুনে শুরু হওয়া তীব্র তুষারপাত নতুন করে আবাদি অঞ্চলগুলোতে আঘাত হানে।
এসব কারণে দেশটির ভুট্টা উৎপাদনে ধস নামার আশঙ্কা করা হচ্ছে।
ফলে কমছে রফতানির সম্ভাবনাও।
গবাদি পশুর খাদ্য হিসেবে ব্রাজিলের ভুট্টা বিশ্ববাজারে প্রসিদ্ধ।
কৃষিপণ্যটি রফতানিতে ব্রাজিলের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র।
এ বছরের প্রথম ছয় মাসে ব্রাজিল বেশির ভাগ ভুট্টাই মিসরে রফতানি করেছে।
দেশটির ভুট্টার অন্যান্য প্রধান রফতানি গন্তব্য ছিল ভিয়েতনাম, তাইওয়ান ও ইরান।










