বৈশ্বিক পর্যটন একের পর এক প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঘটনার মুখোমুখি হচ্ছে। একটি সমীক্ষা অনুসারে, ২০২২ সালে এটি ৮ লাখ ৬০ হাজার কোটি ডলারে পৌঁছবে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল ও অক্সফোর্ড ইকোনমিকসের যৌথ সমীক্ষা অনুসারে, কভিডজনিত বিধিনিষেধ কমে যাওয়ায় ২০২১ সালে ভ্রমণ ও পর্যটন বিশ্বজুড়ে মোট দেশজ উৎপাদন ২১ দশমিক ৭ শতাংশ অবদান রেখেছে। তবে চলতি বছর পর্যটন প্রবৃদ্ধিতে অভূতপূর্ব সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জানুয়ারিতে গত বছরের একই সময়ের তুলনায় আন্তর্জাতিক পর্যটকের আগমন ১৩০ শতাংশ বেড়েছে। গত মার্চে বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৮০ লাখ পর্যটকের রেকর্ড করা হয়েছে। আরব নিউজ
চলতি বছর বৈশ্বিক পর্যটন ৮ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে
বৈশ্বিক পর্যটন একের পর এক প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঘটনার মুখোমুখি হচ্ছে। একটি সমীক্ষা অনুসারে, ২০২২ সালে এটি ৮ লাখ ৬০ হাজার কোটি ডলারে পৌঁছবে।










