সীমান্ত ব্যাংক ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের ভিসা গোল্ড ও ভিসা প্লাটিনাম ক্রেডিটকার্ড হোল্ডাররা হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে বুফে মেন্যুতে একটি কিনলে একটি ফ্রি (বোগো) এবং নির্দিষ্ট কিছু সেবা গ্রহণের ক্ষেত্রে মূল্যহ্রাস সুবিধা উপভোগ করবেন। সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার নরিজান বিনতে ইয়াকুব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সীমান্ত ব্যাংক ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে চুক্তি সই
সীমান্ত ব্যাংক ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের ভিসা গোল্ড ও ভিসা প্লাটিনাম ক্রেডিটকার্ড হোল্ডাররা হলিডে










