পূবালী ব্যাংক পিএলসি এবং এয়ার অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও হেড অব কার্ড বিজনেস ডিভিশন এনএম ফিরোজ কামাল এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোজাম্মেল হক ভূঁইয়া। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান এবং হেড অব কার্ডস ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায় উপস্থিত ছিলেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সমঝোতা স্মারকের অধীনে পূবালী ব্যাংকের কার্ডহোল্ডাররা (ডেবিট ও ক্রেডিট) এয়ার অ্যাস্ট্রা থেকে বিমান ভাড়ায় ১০ শতাংশ ছাড়সহ অন্যান্য সুবিধা উপভোগ করবেন।