মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এফএমসিজি ডিভিশনের সর্বস্তরের সেলস কর্মকর্তাদের নিয়ে ‘সেলস কনফারেন্স ২০২৫’ শীর্ষক বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি রিসোর্টে সম্প্রতি দুটি পর্বের এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শিল্প গ্রুপটির এফএমসিজি ডিভিশনের ১০টি সেলস লাইনের প্রায় ১১০০ সেলস কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন এমজিআইয়ের চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন শিল্প গ্রুপটির পরিচালক তাহমিনা মোস্তফা। এ সময় আরো উপস্থিত ছিলেন এমজিআইয়ের সিএও মো. রহমতুল্লাহ খন্দকার, সিএইচআরও আতিক উজ জামান খান, জ্যেষ্ঠ জিএম ও হেড অব অ্যাকাউন্টস এসএম মুজিবুর রহমান, জ্যেষ্ঠ জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, এসবিইউ হেড কাজী তৌহিদুজ্জামানসহ বিভিন্ন কারখানা ও সেলস লাইন হেড এবং অন্য বিভাগের কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি