বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) দুই বছর মেয়াদি (২০২২-২৩ ও ২০২৩-২৪) পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হামিদুল হক খোকন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে মো. জাহাঙ্গীর কবির শিমুল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মো. মহসিন ভূঁইয়া, আব্দুস সালাম ভূঁইয়া ও আবু হাসান খান ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 

সমিতির নির্বাচিত পরিচালকরা হলেন মো. মোস্তাফিজুর রহমান, মো. হায়দার আলী, এমএ বাকী, দেলোয়ার হোসেন খন্দকার, আলী আহমেদ, লোকমান হোসেন, সুলতান মাহমুদ ডলার, মো. আমজাদ হোসেন ভূঁইয়া, সিরাজ উদ-দৌলা বাহার, সাইদুজ্জামান সুমন, রঞ্জন কুমার সাহা, আবু আহসান ফারুক ভুঁইয়া, মো. নাইম ভূঁইয়া, মো. জহিরুল হক ভূঁইয়া, এমএ হালিম, মো. নুর নবী, মো. আবুল কালাম আজাদ, রুহুল আমীন, মো. আতিকুর রহমান ও মো. আনোয়ার হোসেন। —বিজ্ঞপ্তি