দেশের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ৭৫ হাজার কম্বল দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। শুক্রবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের কম্বল হস্তান্তর করেন সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন। -বিজ্ঞপ্তি