জনসন অ্যান্ড জনসনের ট্যালকমভিত্তিক বেবি পাউডার বাজারজাতে তদন্ত নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি অঙ্গরাজ্যের সঙ্গে ৭০ কোটি ডলারের একটি সম্ভাব্য সমঝোতা চুক্তিতে পৌঁছেছে কোম্পানিটি। জনসন অ্যান্ড জনসনের তৈরি ট্যালকম পাউডার থেকে ক্যান্সার সৃষ্টি হওয়ার অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটি ৫০ হাজারেরও বেশি মামলার সম্মুখীন হয়। এর আগে প্রতিষ্ঠানটি প্রায় ৯০০ কোটি ডলার মামলা নিষ্পত্তির প্রস্তাব করেছিল, যা বিচারকরা প্রত্যাখ্যান করেছিলেন। খবর বিবিসি ও ছবি রয়টার্স