ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে সম্প্রতি একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বীমা কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএ ইউসুফ আলী। সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও মো. কাজিম উদ্দিন। এতে আইআরএফ সভাপতি গাজী আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন বক্তব্য রাখেন।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে সম্প্রতি একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










