নাসির সিনটেক্স গ্রুপের উদ্যোগে ‘আর্কিটেকচার ফর গ্রিন লিভিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশবান্ধব টেকস‌ই গৃহ নির্মাণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নাসির গ্রুপের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। সেমিনারে চার শতাধিক স্থপতি ও প্রকৌশলী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নাসির সিনটেক্স গ্রুপের এমডি নাসিম বিশ্বাস কোম্পানি ও পণ্যের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া, পিডব্লিউডির প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান এবং স্থপতি রফিক আজম ও এনামুল করিম নির্ঝরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি