গরীব ও শীতার্ত জনগণের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে ৭৫ হাজার পিস কম্বল অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। শুক্রবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ও ভাইস চেয়ারম্যান এ এস এম. ফিরোজ আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বলের নমুনা তুলে দেন। ব্যাংকের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এ অনুদান প্রদান করা হয়েছে। এ সময় বিএবির সভাপতি ও অন্য ব্যাংকসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। - বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে কম্বল অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক
গরীব ও শীতার্ত জনগণের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে ৭৫ হাজার পিস কম্বল অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।










