এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া। চলতি বছর দেশটির অর্থনীতিতে বেশ ধীরগতি দেখা দিয়েছে। গত তিন বছরের সঙ্গে তুলনা করলে চলতি বছর সবচেয়ে ধীর প্রবৃদ্ধির ধারা। অবশ্য সরবরাহ চেইনে সংকট, মূল্যস্ফীতির বৃদ্ধি ও দ্রুত সুদের হার বেড়ে যাওয়ার কারণে গোটা বিশ্বই সমস্যার মধ্যে পড়েছে। শুরুতেই এ বছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৬ শতাংশে নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতির পূর্বাভাস ২ দশমিক ২ শতাংশ থেকে ৪ দশমিক ৭ শতাংশে উন্নীত করা হয়েছে। মূল্যস্ফীতির কারণে চাপে থাকা দক্ষিণ কোরিয়ার ব্যবসাগুলোর জন্য করপোরেট করহার কমিয়ে ২২ শতাংশ করার সিদ্ধান্তও নিয়েছে সরকার। রয়টার্স
দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ধীর হওয়ার আশঙ্কা
এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া। চলতি বছর দেশটির অর্থনীতিতে বেশ ধীরগতি দেখা দিয়েছে। গত তিন বছরের সঙ্গে তুলনা করলে চলতি বছর সবচেয়ে ধীর প্রবৃদ্ধির ধারা।










