এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি সচিব সাদিয়া আফরিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কোম্পানিটির চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কোম্পানিটির পরিচালক অধ্যাপক ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ড. সন্তোষ কুমার দেব ও মো. সজীব হোসেন। এছাড়া শেয়ারহোল্ডার পরিচালক (মিনোরি বাংলাদেশ লিমিটেড কর্তৃক মনোনীত) মো. নাসির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন, মো. রুবেল সরদার ও কোম্পানির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম সশরীর উপস্থিত ছিলেন। পাশাপাশি কোম্পানির শেয়ারহোল্ডাররা এতে ভার্চুয়ালি অংশ নেন। ইজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে মিনোরি বাংলাদেশ কর্তৃক বিনিয়োগকৃত ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪৪ টাকার বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৫০৪টি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়। —বিজ্ঞপ্তি
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ইজিএম অনুষ্ঠিত
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।









