স্কয়ার টেক্সটাইলস পিএলসির ২৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান তপন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, এমডি স্যামুয়েল এস চৌধুরীর, স্বতন্ত্র পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় ঘোষিত ৩০ শতাংশ লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডার অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা। —বিজ্ঞপ্তি