‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার স্বত্বাধিকারী জেকেএন গ্লোবাল গ্রুপ দেউলিয়া থেকে সুরক্ষার জন্য আবেদন করেছে। থাই মিডিয়া কোম্পানি জেকেএন জানায়, সম্প্রতি বোর্ডের সিদ্ধান্তের পর থাইল্যান্ডের সেন্ট্রাল দেউলিয়া আদালতে ব্যবসায়িক পুনর্বাসনের জন্য আবেদন করা হয়েছে। কোম্পানিটি ঋণ পুনর্গঠন এবং তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করবে। গ্রুপটি গত বছর যুক্তরাষ্ট্রভিত্তিক মিস ইউনিভার্স অর্গানাইজেশনকে ২ কোটি ডলারে কিনেছিল। ব্যাংককে তালিকাভুক্ত জেকেএন সেপ্টেম্বরের বকেয়া ১ কোটি ২৪ লাখ ডলার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। বার্ষিক মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি ৭০ বছর ধরে চলে আসছে। এটি প্রায় ১৬৫টি দেশে সম্প্রচারিত হয়। একটি সূত্র জানায়, পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইভেন্টটি বন্ধ বা অন্য কোম্পানিতে স্থানান্তর করা হতে পারে। টেলিভিশন চ্যানেলে বিতরণের জন্য জেকেএন বিশ্বব্যাপী নাটক এবং অন্যান্য সামগ্রী কেনে। সংস্থাটি নিজস্ব প্রোগ্রামও তৈরি করে। নিক্কেই এশিয়া