স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে সম্প্রতি অনলাইন প্লাটফর্মে রেমিট্যান্স সেবায় উৎকর্ষ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালাটি উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান। এতে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন এনইসি মানি বিডির কান্ট্রি ম্যানেজার মো. ওসমান গনি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. রাশিদুল ইসলাম এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের হেড অব রেমিট্যান্স মো. জাকারিয়া মাহমুদ। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এসবিএল লার্নিং সেন্টারের প্রধান সৈয়দ মসনুন আলী এবং ইন্টারন্যাশনাল ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান মো. হাসিবুল হাসান।